বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

রামকৃষ্ণ মিশনে স্থানীয়দের ভাঙচুর, মেঘালয়ে কারফিউ জারি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে রামকৃষ্ণ মিশনের একটি নির্মীয়মাণ স্কুলে স্থানীয় মানুষ ভাঙচুর চালানোর পরে সেখানে কারফিউ জারি করেছে প্রশাসন।

সোমবারের এই ঘটনার পরে মঙ্গলবারও গ্রামটিতে উত্তেজনা রয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মাউকেনরৌ গ্রামে। এটি মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলায় অবস্থিত।

পুলিশ জানিয়েছে, সোমবার প্রায় ২৫০ জন নারী-পুরুষ নির্মীয়মাণ ওই স্কুলটিতে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে সেখানে লাঠিচার্জ করে ও তারপরে টিয়ার শেলও নিক্ষেপ করে। অন্তত ১২ জন আহত হয়েছেন ওই ঘটনায়। আহতদের মধ্যে অন্তত চার জন পুলিশ সদস্যও আছেন। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় মাউকেনরৌ গ্রামে কারফিউ জারি করে প্রশাসন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ