বুধবার, এপ্রিল ২২, ২০২৬

যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো ঢাকা-রংপুর মহাসড়কের চার লেন

সাউথ এশিয় সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন, সাসেক-২ প্রকল্প কর্তৃপক্ষ ঈদে বাড়ি ফেরা মানুষের জন্য ঢাকা-রংপুর মহাসড়কের চার লেন যান চলাচলের জন্য খুলে দিয়েছে।

এলেঙ্গা থেকে রংপুর মডার্ন মোড় পর্যন্ত ১৯০ কিলোমিটার পর্যন্ত ছয় লেন খুলে দেওয়ায় উত্তরের জেলাগুলের সড়ক যোগাযোগের যাত্রার সময় অন্তত দুই ঘন্ট কমে আসবে।

১৯ হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের কাজ ২০২৬ সাল নাগাদ শেষ হবে বলে আশা প্রকাশ করেন সাসেক-২ এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোহসিন হাওলাদার।

দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নিলফামারি, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার মানুষের সড়ক পথে যাতায়াতের ভোগান্তি কমাবে এই চার লেন খুলে দেওয়ায়।

এলেঙ্গা থেকে রংপুর মহাসড়কের চার লেনের কাজ শুরু হয় ২০১৯ সালের জুন মাসে। ২০২২ সালে জুনে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির জন্য কাজ পিছিয়ে যাওয়ায় শেষ করার লক্ষমাত্রা ২০২৬ সাল নির্ধারণ করা হয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ