
চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যেই এবার যুক্তরাষ্ট্রে বিরল খনিজ সম্পদ ও চুম্বক রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে চীন। শি জিনপিং প্রশাসন এরই মধ্যে দেশটির বিভিন্ন বন্দরে যুক্তরাষ্ট্রের জন্য পাঠানো চুম্বকের চালান আটকে দিয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বে সবচেয়ে বেশি খনিজ সম্পদ ও চুম্বক আমদানি করে যুক্তরাষ্ট্র। যার বেশিরভাগই আসে চীন থেকে। আর বিরল এই চুম্বকের ৯০ শতাংশই উৎপাদন করে চীন।
বিশ্লেষকদের মতে, চীনের এই পদক্ষেপে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিরল চুম্বক সেমিকন্ডাক্টর, অ্যারোস্পেস, ড্রোন, রোবট, ক্ষেপনাস্ত্র তৈরিতে অপরিহার্য।


