বুধবার, এপ্রিল ২২, ২০২৬

ইতালিতে সম্পন্সর ভিসার তারিখ ঘোষণা করল দেশটির সরকার

২০২৫ সালে ইতালিতে সম্পন্সর ভিসার কোটায় যারা যেতে চান তাদের জন্য ১ অক্টোবর  ’ক্লিক ডে’ নির্ধারিত করেছে দেশটির সরকার। ১ অক্টোবর আবেদন জমা দেওয়ার শেষ তারিখ।

এর আগে ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত আগাম আবেদনপত্র পূরণ ও সংরক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সম্পন্সরের জন্য বরাদ্দ করা ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেওয়ার কার্যক্রম ১ অক্টোবর  ’ক্লিক ডে’ এর মাধ্যমে ইতালিতে শেষ হচ্ছে।

ইতালির স্বররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে আবেদনকারি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ফরম পূরণ করে তা সংরক্ষণ করতে পারবেন। এদিকে বর্তমান ইতালির সরকার ২০২৬-২৮ মেযাদে আরও পাঁচ লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ