
ভারতের বিহারে হোমগার্ডের চাকুরির পরীক্ষা দিতে গিয়েছিলেন ২৬ বছর বয়সী এক তরুণী। শারীরিক সক্ষমতা পরীক্ষার সময় জ্ঞান হারান ওই তরুণী। এসময় অসুস্থ তরুণীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার সময় তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, শারীরিক সক্ষমতা পরীক্ষার সময় জ্ঞান হারান তরুণী। পরীক্ষা আয়োজকরা দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
তবে, ওই নারী অভিযোগ করেছেন তিনি যখন জ্ঞান হারানো অপবস্থায় তিনি যখন অ্যাম্বুলেন্সে ছিলেন তখন একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে। তাঁর অভিযোগের ভিত্তিতে থানায় এফআইআর করা হয়েছে।
এফআইআর করার পরপরই পুলিশ অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও এসিসটেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তারা পুশিল হেফাজতে রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


