ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা দেয়া হলো ব্রিটেনে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা নেওয়ার পর প্রথমবার যুক্তরাজ্য সফরে গেছেন। সফরের প্রথম দিনই উইন্ডসরে রাজা চার্লস রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা তাকে উষ্ণ ও রাজকীয় সংবর্ধনা দিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাজকীয় ঘোড়ার গাড়িতে করে উইন্ডসর ক্যাসেলে পৌঁছান। সেখানে সুসজ্জিত সৈন্যদের গার্ড অব অনার পরিদর্শন করেন তারা। মার্কিন রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রানি ক্যামিলা এবং প্রিন্স ও প্রিন্সেস অফ ওয়েলস।

লন্ডনে ট্রাম্পের সফরের বিরুদ্ধে আন্দোলনও দেখা গেছে। উইন্ডসরেও ট্রাম্প-বিরোধী কিছু প্ল্যাকার্ড দেখা গেছে। তবে তা মার্কিন অতিথিদের দৃষ্টির আড়ালে ছিল।

পরে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ট্রাম্পের সঙ্গে যোগ দেন। উইন্ডসরের আকাশে এফ-৩৫ জেট এবং রেড অ্যারোজের ফ্লাইপাস্ট দেখেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ