
জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে নির্বাচন হওয়ার কোন সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার রংপুর পর্যটন মোটেলে বিভাগের আট জেলার কমিটি গঠনের লক্ষে পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ।
তিনি বলেন, দেশে নানামুখী সংকট তৈরি হয়েছে। পতিত স্বৈরাচার শক্তি ষড়যন্ত্র করছে। নানামুখী সংকটের জন্য আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন।
জোটের বিষয়ে নাহিদ বলেন, নীতিগত জায়গা থেকে যারা জুলাই সনদ, বিচার এবং সংস্কারের প্রশ্নে এনসিপির কাছাকাছি ভূমিকায় রয়েছে তাদের বিষয়ে চিন্তা করা হবে।


