বুধবার, এপ্রিল ২২, ২০২৬

লিভারের জন্য ক্ষতিকর পাঁচ খাবার

মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো লিভার। লিভার বিপাক, ডিটক্সিফিকেশন, হজমের জন্য পিত্ত উৎপান, শরীরের বিষাক্ত পদার্থ ফিল্টার করা, পুষ্টিকে ব্যবহারযোগ্য পদার্থে রূপান্তর করা এবং রক্ত জমাট বাঁধতে সাহাজ্য করে। কিন্তু মাঝে মাঝে আমারা অস্বাস্থ্যকর খাবার গ্রহন করি যার জন্য লিভার বিকল হয়ে যায় বা এর কার্যক্ষমতা কমে যায়। চলুন জেনে নেই সেই খাবারগুলো কী কী?

সাদা ময়দা
সাদা রুটি, পাস্তা এবং অন্যান্য পরিশোধিত ময়দার পন্য এমনভাবে প্রক্রিয়াজাত করা হয় যা মানবদেহে সাদা চিনি খাওয়ার মতো ক্ষতিকর। শরীর এই খাবারগুলো দ্রুত হজম করে এবং রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় যা লিভার চিনিকে চর্বিতে রূপান্তর করতে বাধ্য করে। এই বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে নন-অ্যালকোহলযুক্ত ফ্যাটি লিভার রোগের ঝুঁকি বাড়ে যায়। সাদা ময়দার পণ্য খাওয়ার পরিবর্তে হোল গ্রেইন ফুড যেমন: বাদামী চাল, ওটমিল অর্থ্যাৎ যে খাবারগুলো ফাইবার, ভিটামিন ও খনিজ পদার্থে ভরপুর সেগুলো খেলে লিভার উপকৃত হবে।

চিনিযুক্ত খাবার ও পানীয়
ক্যান্ডি ও কোমল পানীয়তে প্রচুর পরিমাণ চিনি ও ফ্রুক্টোজ থাকে যা লিভারকে তাৎক্ষনিক ক্ষতির মুখে ফেলে। গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন চিনিযুক্ত পানীয় পান করেন তাদের লিভার দ্রুত চর্বি জমে এবং কার্যকারিতা নষ্ট হয়ে যায়।

অ্যালকোহল
অ্যালকোহল সেবন লিভারের ক্ষতির সরাসরি কারণ। অতিরিক্ত মদ্যপানের ফলে লিভারে চর্বি জমে, প্রদাহ এবং সিরোসিসের মতো ক্ষতিগ্রস্থ হয়। কখনো কখনো অ্যালকোহলিক হেপাটাইটিস বা স্থায়ী লিভার ফেইলিওরও দেখা দেয়।

ভাজাপোড়া ও জাঙ্ক ফুড
অস্বাস্থ্যকর তেল দিয়ে বানানো ভাজাপোড়া খাবার খেলে লিভারে বিপজ্জনক চর্বি জমা হয়। এছাড়া জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডে অতিরিক্ত চর্বি চিনি এবং লবনের সংমিশ্রণ থাকে যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। গবেষণায় দেখা গেছে যেসব মানুষ প্রতিদিন ২০% ফাস্ট ফুড খাবার খেয়েছেন তাদের লিভারে চর্বির মাত্রা অত্যন্ত বেশি।

প্রক্রিয়াজাত খাবার
বেকন, সসেজ, হট ডগ এবং ডেলি মিটসহ প্রক্রিয়াজাত খাবারে প্রচুর পরিমাণে ফ্যাট এবং নাইট্রাইটের পরিমাণ বেশি পাওয়া গেছে এক গবেষণায়। লাল এবং প্রক্রিয়াজাত মাংস খাওয়ার ফলে ফ্যাটি লিভার এবং লিভার ফাইব্রোসিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। একই সাথে প্রদাহ সৃষ্টি হয় এবং লিভারের কার্যকারিতা এবং পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ