হংকংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতের সংখ্যা বেড়ে ১২৮

হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট সরকারি আবাসিক একাধিক কমপ্লেক্সে বুধবারের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় শুক্রবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে। আর নিখোঁজ রয়েছেন ২০০ জন। ১৯৬২ সালের পর এটি দেশটিতে সবচেয়ে বেশি প্রাণঘাতি অগ্নিকান্ড।

বুধবার দুপুর ৩টায় অগ্নিকান্ডের সূত্রপাত। ওয়াং ফুক কোর্ট সরকারি আবাসিক কমপ্লেক্স এলাকাটি ঘনবতিপূর্ণ এলাকা। প্রাথমিক তথ্য অনুযায়ী অগ্নিকান্ডের সূত্রপাত বাইরের বাঁশের মাচা থেকে।

বসবাসকারিদের মধ্যে বয়স্ক মানুষ বেশি থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। অনেকেই দ্রুত বেড় হতে পারেননি। কেউ কেউ চোখের সামনে নিজের সবকিছু শেষ হয়ে যেতে দেখেছেন।

তথ্যসূত্র: রয়টার্স, বিবিসি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ