মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

গোল্ডেন গ্লোব মঞ্চে ওয়েন কুপারের ইতিহাস

মাত্র ১৬ বছর বয়সে বিশ্ব বিনোদনের আলোচ্ছটা নিজের দিকে কেড়ে নিলেন কিশোর অভিনেতা ওয়েন কুপার। জনপ্রিয় সিরিজ ‘অ্যাডোলেন্সে’ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা সহ-অভিনেতার (টেলিভিশন) পুরস্কার জিতে নিয়েছেন ওয়েন কুপার।

বাংলাদেশ স্থানীয় সময় সোমবার ভোরে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সঞ্চালক নিকি গ্লেজার ঘোষণা করেন বিজয়ীদের নাম।

এবারের আসরে ড্রামা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরষ্কার জিতে নেয় ‘হ্যামনেট’। কমেডি বিভাগে সেরার মুকুট জিতেছে ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’। অ্যানিমেটেড চলচ্চিত্রের দৌড়ে সবাইকে পেছনে ফেলে সেরা হয়েছে ‘কেপপ ডেমন হান্টার্স’। আর ‘সিনার্স’ বিশেষ স্বীকৃতি পেয়েছে বক্স অফিস কাঁপানোর জন্য।

সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন ওয়াগনার মৌরা ‘দ্য সিক্রেট এজেন্ট’ ছবিতে অভিনয় করে। ‘হ্যামনেট’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসি বাকলে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ