
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবা ও ছেলে মিলে এই হত্যাকান্ড ঘটায় বলে জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। জমি ভাগ বাটোয়ারার সূত্র ধরেই এই পরিকল্পিত হত্যাকান্ড বলে জানান তিনি।
বুধবার জেলা সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন নিহত হাবিবুর রহমানের দুলাভাই শহিদুল ইসলাম, ভাগ্নে সবুজ রানা এবং শহিদুল ইসলামের ছেলে শাহিন মন্ডল।


