বুধবার, এপ্রিল ২২, ২০২৬

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু জনিত কারণে দলটির চেয়ারম্যান পদটি শূন্য হয়।

শুক্রবার ৯ জানুয়ারি রাতে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করছি। সেই সাথে তিনি যাতে দল পরিচালনায় সফল হতে পারেন সেজন্য সবার কাছে দোয়া চাইছি।”

উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ