ওমানে বাংলাদেশি খুন সন্দেহে আরেক বাংলাদেশি গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে প্রবাসী এক বাংলাদেশি হত্যাকান্ডের শিকার হয়েছেন। হত্যাকান্ডে জড়িত সন্দেহে আরেক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে র‌য়্যাল ওমান পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ওমান জানিয়েছে, দক্ষিণ আল শারকিয়াহ গভর্নরেটের সুর উইলিয়াত এলাকায় এক বাংলাদেশি নাগরিককে খুন করা হয়। দেশটির পুলিশ জানিয়েছে, হত্যাকান্ডে জড়িত সন্দেহে এরই মধ্যে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত বাংলাদেশি নাগরিকের পরিচয় এবং হত্যাকান্ডের বিস্তারিত কারণ তাৎক্ষনিকভাবে জানায়নি পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ