
প্রবল বৃষ্টির কারণে মালয়েশিয়ার সাতটি রাজ্যের ১১ হাজারেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
সোমবার দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে কেদাহ, কেলান্তং, পেনাং, পেরাক, পেলসি, তেরেঙ্গানু ও সেলেঙ্গার রাজ্যে বন্যা দেখা দিয়েছে।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, উত্তর পশ্চিমাঞ্চলীয় পেরলিস রাজ্যের ওয়াং কেলিয়ান গ্রামে টানা বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৪০০ মানুষ আটকা পড়েছেন।


